OrganiSafe — বিশুদ্ধ ও নিরাপদ খাদ্যের বিশ্বস্ত ঠিকানা।
আমাদের OrganiSafe একটি বিশ্বস্ত অর্গানিক ও প্রাকৃতিক খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। চার বছরের Food Engineering-এ স্নাতক শিক্ষার জ্ঞান, ৫,০০০ ঘণ্টারও বেশি ল্যাবরেটরি অভিজ্ঞতা, গবেষণার অভিজ্ঞতা এবং ছয় মাসের বেশি পেশাগত কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা গড়ে তুলেছি আমাদের এই উদ্যোগ।
খাদ্যশিল্পে গুণগত মান নিয়ন্ত্রণ ও ইউনিট অপারেশনস বিষয়ে প্রশিক্ষণ সনদপত্র:
আমাদের মূল লক্ষ্য:
গ্রাহকদের কাছে মানসম্মত, নিরাপদ ও বিশুদ্ধ খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। আমরা পণ্যের গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিই। পণ্যের মান যাচাই ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অনুযায়ী ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে গুণগত মান মূল্যায়ন ও বজায় রাখার চেষ্টা করি।আমরা বিশ্বাস করি, নিরাপদ খাদ্য শুধু দৈনন্দিন প্রয়োজন নয়, এটি সুস্থ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই পণ্যের মান, স্বচ্ছতা এবং গ্রাহকের সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
আমাদের প্রতিশ্রুতি:
গুণগত মানের প্রতি অঙ্গীকার: প্রতিটি পণ্যের মান যাচাই ও নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হয়।
ল্যাবরেটরিভিত্তিক মান যাচাই: প্রযোজ্য ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে পণ্যের গুণগত বৈশিষ্ট্য মূল্যায়ন করা হয়।
পণ্য গ্রহণের আগে যাচাই করার সুযোগ:
গ্রাহকের আস্থা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের নির্ধারিত ডেলিভারি নীতিমালা অনুযায়ী, ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পণ্য খুলে দেখে নেওয়ার সুযোগ রয়েছে। পণ্যের মান বা অবস্থা আপনার প্রত্যাশা অনুযায়ী না হলে, প্রযোজ্য শর্তসাপেক্ষে পণ্য গ্রহণ না করে ফেরত দিতে পারবেন।
কীভাবে OrganiSafe থেকে অর্ডার করবেন?
ধাপ ১: নিচের Shop অপশনে প্রবেশ করুন। সেখানে আমাদের উপলভ্য পণ্যগুলো দেখতে পাবেন।
ধাপ ২: আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে, সেটির নিচে “অর্ডার করুন” অপশনে ক্লিক করুন। অথবা, আপনি চাইলে “Add to Cart” অপশনে ক্লিক করে কার্টে যোগ করতে পারেন।
ধাপ ৩: আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে “Place Order” অপশনে ক্লিক করলেই আপনার অর্ডার সম্পন্ন হয়ে যাবে।আপনার অর্ডারটি ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) পদ্ধতিতে সম্পন্ন হবে। অর্থাৎ, পণ্য হাতে পাওয়ার পর আপনি টাকা পরিশোধ করবেন।
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যেতে ফেসবুক আইকনে ক্লিক করুন:
আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে নিচের হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করুন:



